চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরের মেখল ঘোনা এলাকা থেকে একটি ‘মর্টার শেল’ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, বাচ্চারা খেলার সময় মর্টার শেল সদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিট। বুধবার (২৪ মার্চ) বোমাটি নিষ্ক্রিয় করা হবে।
তবে এটি সক্রিয় কি-না তা জানাতে পারেননি তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051