1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে বাসের ধাক্কায় বৃদ্ধ আহত, ৩ দিনেও মেলেনি পরিচয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ৯:৩৬ pm

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ৬৫ বছর বয়স্ক অজ্ঞাত এক বৃদ্ধকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া তুলাতলী এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও এখনো বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এরই মধ্যে দুর্ঘটনায় জড়িত বাসের চালক সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।

বাকলিয়া থানার এসআই মো. জহির শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বলেন, গত বুধবার রাতে বহদ্দারহাট-শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলী এলাকায় বাসের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়।

‘আহত বৃদ্ধ এখনো কথা বলতে পারছেন না। এ কারণে তার পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর।’

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ