1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ০.৫৬ শতাংশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ১:৫৪ pm

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৬। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫১৯। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের সাতজন। উপজেলার দুজন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। এরপর চার সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী।

দুই মাস পর দেশে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩ শতাংশের নিচে নেমেছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১। এর চেয়ে কম শনাক্তের হার ছিল গত ২ জানুয়ারি।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ