চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৪০ জন।
নতুন করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১৩ জন ও উপজেলায় ২৩ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051