
চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি একরাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিনু আক্তার নামে এক নারীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
একরাম হোসেন পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার মকবুল সওদাগর লেনের আওয়ামী লীগ নেতা মোকারোফ হোসেনের ছেলে। ওয়ার্ড যুবলীগের পাশাপাশি নগর যুবলীগের রাজনীতির সাথেও একরাম হোসেন সম্পৃক্ত বলে জানা গেছে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৬ এর ৯ (৪) (খ) ১০ ধারা অনুযায়ী মিনু আক্তার নামে এক নারীর করা মামলায় একরাম হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ