চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার মোড়ে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা ছিনতাই করার চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবর রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন ওরফে বাবু (৩২), মো. জহির আলম (৩৪) ও আদনান (৩৭)।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবর রাত পৌনে ২টার দিকে ব্যাংকের এটিএম বুথের শার্টারের সামনে গিয়ে টাকা তুলবে বলে দরজায় ধাক্কা দিতে থাকে। বুথের ভেতরে থাকা সিকিউরিটি গার্ড মো. নাজিম উদ্দিন দরজা না খুললে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। সিকিউরিটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করতে উদ্যত হয় এবং গ্লাসের দরজায় ধাক্কা দিতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, মোটরসাইকেল যোগে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিল বলে স্বীকার করেছে গ্রেফতার আসামিরা। তারা পেশাদার ছিনতাইকারী। তারা মোটরসাইকেল নিয়ে রাতের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে। তারা কয়েকদিন আগে এটিএম বুথে ডাকাতির ঘটনাকে পুঁজি করে ছিনতাইয়ের কাজে নামে। তারা বিভিন্ন এটিএম বুথে টাকা তোলার জন্য রাত একটার দিকে বের হয়। যদি কোনো এটিএম বুথের সিকিউরিটি গার্ড দরজা খুলেন তাহলে এটিএম বুথে জোরপূর্বক ঢুকে টাকা ছিনতাই করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051