চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি।
নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকার ও ২৯৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ ও ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051