স্বাস্থ্যবিধি মেনে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হলো চট্টগ্রামের সবচেয়ে বড় সুপারমল ‘বালিআর্কেড’। শেঠ প্রপার্টিজের অনন্য উদ্যোগে ব্যবসা, শপিং এবং বিনোদনের পরিপূর্ণ আয়োজন নিয়ে চট্টগ্রামের চকবাজারে ২ এপ্রিল উদ্বোধন করা হয় এই সুপারমলটি।
শেঠ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিমিটিডের একটি সিগনেচার প্রকল্প হিসেবে বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত হয়েছে সুপারমলটি। ২টি বেইজম্যান্ট কারপার্কিং সম্বলিত ১৪ তলাবিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড প্রকল্পটি নির্মিত হয়েছে শহরের প্রাণকেন্দ্র চকবাজার সিরাজুদ্দৌলা সড়কে।
সুপারমল উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। এ সময় আরো উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের সিইও ও পরিচালক আফতাব আলম শেঠ, পরিচালক নুরুল আলম শেঠ, পরিচালক (হিসাব) ওয়াহিদুল আলম শেঠ, পরিচালক মাশহুর আলম শেঠ, পরিচালক উজায়ের আলম শেঠ, পরিচালক মিসেস সারিস্ত বিনতে নুর, পরিচালক উমায়ের আলম শেঠ, পরিচালক অপারেশন টুলু-উশ্-শামস্ এবং অভিনেত্রী জয়া আহসান।
শপিংমলে ৩টি সিনেপ্লেক্স, ২টি ফুডকোট, কনভেনশন হলসহ সর্বমোট ২৬০টি শপ, শোরুম এবং ডিসপ্লে সেন্টার রয়েছে। বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার স্কয়ার ফিটের দেশের অন্যতম বৃহৎ এমিউজমেন্ট পার্ক ও তিনটি সিনেপ্লেক্স। রয়েছে চট্টগ্রামের প্রথম এবং সর্ববৃহৎ অভিজাত শ্রেণির ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন ক্যাসাব্লাংকা'।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051