চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা নজর আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২৯ আগস্ট) নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের এইচডিইউ জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতির শুরুতে প্রধানমন্ত্রীর উৎসাহে জেনারেল হাসপাতালকে করোনা-ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। তার কারণে আজকে এই হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ। হাসপাতালটিকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করার চেষ্টা চলছে। এটি হলে হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সব পর্যায়ে জনবল থাকবে।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে আজকের আটটি এইচডিইউসহ মোট ২৬টি আইসিইউ সুবিধাযুক্ত বেডে এখন থেকে রোগীদের সেবা দেয়া যাবে। এছাড়াও প্রতিটা বেডে অক্সিজেন সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় দ্রুত এই ব্যাপক পরিবর্তন হয়েছে।
করোনার শুরুতে ভয়ে কোনো মানুষ এই হাসপাতালের আশপাশেও আসত না। তখন হাসপাতালের ডাক্তার-নার্সরা প্রচন্ড গরমের ভেতর জীবনবাজি রেখে চিকিৎসা সেবা দিচ্ছেন। তাই তাদের আমি ধন্যবাদ জানাই।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর মেশিন বিভিন্ন জায়গায় করোনার নমুনা পরীক্ষা করার জন্য সরবরাহ করা হয়েছে। এরই মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার হয়েছে। আবার চট্টগ্রামে প্রবাসী সংখ্যা বেশি, তাই প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চট্টগ্রামের জন্য টিকার সরবরাহ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সবসময় চট্টগ্রামের প্রতি বিশেষ নজর রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
চট্টগ্রাম সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বীর সভাপতিত্বে এবং সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আজয় দাশ ও ডা. মৌমিতা দাশ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051