ওমানে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে দারুণ কেটেছে বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে শিশির পড়ায় পরীক্ষা দিতে হয়েছে বোলারদের। তাতে অবশ্য সমস্যা হয়নি বাংলাদেশি বোলারদের। কারণ ওমানের কন্ডিশনের সঙ্গে চট্টগ্রামের ভেন্যুর কিছুটা মিল পেয়েছেন বাংলাদেশি পেসাররা। যেমনটা শুনিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।
ওমান ‘এ’ দলের বিপক্ষে ব্যাটসম্যানরা ২০ ওভারে ২০৭ রান তোলে। এরপর শিশির পড়লেও সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলান পেসাররা। শরিফুল-সাইফউদ্দিনরা ভালোভাবেই বোলিং সামলেছেন।
তবে দলকে জয় এনে দিলেও কাজটা সহজ ছিল না বলে জানালেন সাইফউদ্দিন। বিসিবির ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমান এসেছি, কন্ডিশন কিছুটা অচেনা ছিল। তিন-চার দিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। যদিও আমরা দিনের বেলায় অনুশীলন করেছি, রাতে অনুশীলনের সুযোগ ছিল না।’
এরপর সাইফউদ্দিন বলেন, ‘(ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে) দ্বিতীয় ইনিংসে পাঁচ-ছয় ওভার পর মাঠ অনেক ভেজা ছিল। যেটা আমরা চট্টগ্রামে বিপিএলে খেলার সময় পেতাম। এমনটা আশা করিনি। তবুও মানিয়ে নিয়েছি। যেহেতু এর আগে চট্টগ্রামে বিপিএল খেলেছি, শিশিরের মধ্যে সেখানে শেষ দিকে তিন-চার ওভারে বোলিং করেছি। সেই অভিজ্ঞতা এখানে শেষ দুই ওভারে কাজে লাগিয়েছি।’
বিশ্বকাপের আগে এবার অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আবুধাবিতে আগামী আগামী মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051