নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ( চাল) বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নের সম্প্রতি ১০ অক্টোবর বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হওয়া এলাকা সোমবার বিকেলে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৭২ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় সকল ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সকল উদ্যোগ নেয়া হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাফিকুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051