জেসমিন দীপা
ভেবো না, একদিন আমরাও
আমরাও ঠিক শিখে নেবো
জাগতিক যতো গুণের বিদ্যাযজ্ঞ,
তোমাদের মতো কথা বলতে
তোমাদের মতো চলতে হাঁটতে তাকাতে
ঘাড় ঘুরিয়ে ফিরে যেতে ...
তোমাদের মতন সঠিক কাজটা সময়ে করা
সত্য বলা, অসৎ না হওয়া
পরচর্চা পরনিন্দা পরিত্যাগ করতে
প্রত্যাখান, পরিহার করার অভ্যেস
রপ্ত করবো তোমাদের মতো বেশ
অভিমান মন খারাপ হবে সমাধিস্থ,
তোমাদের মতো স্মার্টনেস
রোজ রোজ বদলে যাওয়া নতুনের সাথে
খাপ খাইয়ে নিতে শিখে নেবো,
মাথা উঁচু করে চলতে, বুঝে ও না বুঝে
ভান করে, বুক চিতিয়ে আমিত্ব কে
হাসিল করতে আয়ত্ব করবো
নির্বিকার দায়িত্ব পরিহার শিখে নেবো কদাচার
ঘুচিয়ে দেবো পুরাতন পরিপাট্য
যা কিছু সামাজিক আচার ব্যবহার!
শ্রমিকের শ্রমের মূল্য তাঁর শরীরের ঘাম
এই জগতে কেবা পায় সাদা রক্তের দাম!
কাঁদাপানি কচুরিপানার স্তুপ নর্দমা থেকে
আধুনিকতা বের করে আনবো!
লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051