মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ-১০(গফরগাঁও)আসনের দুই বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য গৃহহীন এনামুল হক জজ মিয়া ঘর উপহার পেয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সে দেশ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়ার পর এনামুল হক জজ মিয়াকে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেন।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন,উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
সহায় সম্বলহীন দুই বারের নির্বাচিত সাবেক এমপি এনামুল হক জজ মিয়া স্ত্রী সন্তান নিয়ে গফরগাঁও পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।সহায় সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে গফরগাঁও পৌর সভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ব্যক্তিগত তহবিল থেকে সাম্প্রতি মানবিক সহায়তা করেন।এসময় সাবেক এমপি এনামুল হক জজ মিয়া পৌর মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে থাকার জন্য একটি ঘরের দাবি করেন।
ঘরে পেয়ে এমপি এনামুল হক জজ মিয়া বলেন,আমি গফরগাঁওয়ে দুই বারের নির্বাচিত সাবেক এমপি ছিলান।সব কিছু হারিয়ে আমি এখন গৃহহীন।আমি থাকার জন্য প্রধান মন্ত্রীর কাছে ঘর দাবি করে ছিলাম।ঘর পেয়েছি।আজ আমি অনেক খুশি।প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।উল্লেখ্য জাতীয় পার্টি সরকার আমলে গফরগাঁওয়ের দুই বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য দাপুটে এনামুল হক জজ মিয়াকে নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051