1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১ ৯:৩১ am

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৫৬টি যানবাহন নিয়ে ছোট-বড় ৪টি ফেরি আটকে পড়েছে। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন আর দুর্ভোগে হাজারো যাত্রী ও শ্রমিকরা।

রোববার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা রাত থেকে কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ৫৬টি যানবাহন নিয়ে পদ্মায় আটকে রয়েছে ছোট-বড় চারটি ফেরি। সকাল থেকে ঘন কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছেন অনেকে। তীব্র শীতে শিশু-নারীসহ হাজারো যাত্রী ও শ্রমিক দুর্ভোগে রয়েছেন।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান জিল্লুর রহমান।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ