মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম অ্যারলি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেয়ার পর গ্রেফতার হতে পারেন।
সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে।
বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না।
অ্যারলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেয়ার মতো বহু অভিযোগ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেন মার্কিন সেনারা।
ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয় ইরান।
সেই সময় অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051