
শুক্রবার ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম রাইজ অ্যাবাভ অল এর নবম আসর। দিনব্যাপী চলমান এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হয়েছিলেন। ২০২৫ সালের সংস্করণটি ছিল আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত। এ বছর সুখী, একটি ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করেছে।
ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিইও, গ্রামীণ হেলথটেক লি. তাঁর দেওয়া বক্তব্যে বলেন, “এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়, এটি স্বপ্ন দেখার সাহস আর সীমানা ভাঙে নিজেকে ছাড়িয়ে যাবার অনুপ্রেরণার গল্প। আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক এবং ওষুধ স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। সেই স্বপ্ন পূরণের শক্তি আপনারা—যারা উদ্ভাবন করেন, বদল আনেন, আর নতুন সম্ভাবনা গড়ে তোলেন আপনি প্রযুক্তি, ব্যাবসা বা চিকিৎসা যে ক্ষেত্রেরই শিক্ষার্থী হন না কেন, আপনার দক্ষতা লক্ষ লক্ষ মানুষকে নিরাময়, উন্নতি ও ক্ষমতায়নে সাহায্য করতে পারে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কেবল হাসপাতালেই গড়ে উঠবে না, এটি গড়ে উঠবে শ্রেণিকক্ষে, স্টার্টআপে, ল্যাবে এবং কমিউনিটির মধ্যে আপনাদের মাধ্যমেই।”
ইভেন্টে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এবং অসাধারণ কিছু ব্যক্তিত্ব। যা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে, যেখানে পুশ আপ চ্যালেঞ্জ-এর প্রাইমারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেরা ১৭ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে, এবং সেখান থেকে বিজয়ী জিতে নেন “সুখী” এর সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো।
মূল বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিক সহ আরও অনেকে। মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় নেমেসিস ব্যান্ডের লাইভ পারফর্মেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051