নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টায় ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গতকাল রাতে আলম ও আজ সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ এবং ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051