টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০টি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার এবং মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাদল খানের বাড়ির রান্না ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিকট শব্দ হয়ে ফেটে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০টি ঘর আগুনে ভস্মীভূত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়তে হোসেন বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে বলে তিনি জানান।
খবর পেয়ে গোড়াই ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও ইউপি সদস্য মো. আদিল খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে তারা জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051