বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির বলেন, ‘দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়। তবুও এ সংকট নিরশনে সরকার ক্রাশ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় ’
সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এমন কথা বলেন মন্ত্রী।
সকালে চট্টগ্রামের সীতাকুন্ডের পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে যান শিল্পমন্ত্রী। সেখানে পিএইচপির নিরাপত্তাকর্মীদরে পরিচালনায় একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় কারখানায় অগ্নিকাণ্ড কিংবা অন্য দুর্ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের নানাদিক তুলে ধরা হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘সঞ্চালন লাইনের সক্ষমতা নেই। তাই আমদানি করে এ সংকট পূরণ সম্ভব নয়। এক্ষেত্রে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার। বাংলাদেশ যাতে জাহাজ ভাঙ্গা শিল্পে শীর্ষ স্থান পুনরুদ্ধারে সরকার কাজ করছে।
এদিকে সবরনের নিয়ম মেনে শিপ ইয়ার্ড পরিচালনা করার পরও উদ্দ্যেশমূলকভাবে গত দুইবছর ধরে এসব ইয়ার্ডকে রেড ক্যাডাগরিতে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করে পিএইচপি কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্যাবস্থা নিতে মন্ত্রীকে জানানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051