পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কোথাও গ্যাস নেই বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
মঙ্গলবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ-গোদনাইল পাইপলাইনে লিকেজ মেরামতের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মেরামত শেষে রাত ৮টায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাস সংকট পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051