নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভাড়া বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ডাক্টরের বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২) ও জাকারিয়া (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়িতে বিকাল ৫টার দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই অগ্নিদগ্ধ হন। এলাকাবাসী দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নন। তারা বর্তমানে ফাস্ট এইড নামের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051