1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ১১:০৯ pm

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে চাচাত ভাইবোনের। রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে নিহতদের নিজ বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহ মেয়ে রউজা (৬), প্রবাসী শাহানুর শাহ ছেলে সামি(৫)। তারা দুজন চাচাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় রউজা ও সামি। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পুকুরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারে লোকজন। এক পর্যায়ে পুকুরে নেমে খোঁজ করলে তাদের পানির নিচে মরদেহ পাওয়া যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা মামুন শাহ বলেন, রোববার দুপুরে তারা দুজন পুকুরে গোসল করতে যায়। এ সময় একজন তাদের ধমকও দেয় যে তোমরা এখানে গোসল করতে আসছ কেন? কিন্তু তারা ওই সময় বলে যে তারা তাদের মাকে বলে আসছে। পরে তারা পুকুরের পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ