গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের হাট পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে দুস্থ-অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ী,লুঙ্গি,পাঞ্জাবি বিতরন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
এসময় শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ জাকারিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকন আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম: আহবায়ক রাজু সরকার, যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু,জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মাহী, উপজেলা ছাত্রলীগ নেতা কপিরুল ইসলাম রানা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051