গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামে মাজড়া বাজারের অদূরে একটি পাটের গুদামে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন লাগে। এলাকাবাসী রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন আগুন নেভাতে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৭টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাট ব্যবসায়ী কাগদী গ্রামের শাহাজান মোল্যার ছেলে মো. হাফিজুর রহমান লিখন মোল্যা ( ৫০) জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে গুদামের পশ্চিম পাশ পুড়ে যেত। অথচ যে পাশে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের লাইন নাই এবং কোনো লোক যাতায়াতের কোন প্রকার সুযোগ নাই। কেউ আমার সাথে শত্রুতা করে আমার গুদামে বাইরে থেকে টিনের চালার ফাঁকা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে তা তিনি নিশ্চিত নন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান গুদামে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051