তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার রাত ১০টা থেকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি ও কুটিবাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাসাবাড়ি ও কুটিবাড়ি গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাচলাকালে একে অপরের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি বলেন, গ্রেপ্তার আতঙ্কে আহতরা কেউ হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051