গোপালগঞ্জের মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে পান্নু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পান্নু একই উপজেলার আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে।
সোমবার ভোরে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার বিকেলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত পান্নুর ছোট ভাই আলী তালুকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051