বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের প্রেম নিয়ে চলছে জোর আলোচনা। গুঞ্জন রয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাকি বিয়ে করতে চলেছেন তারা। এবার গুঞ্জন ছড়িয়েছে দীপাবলিতে নাকি রোকা (বাগদান) সেরে ফেলেছেন এই তারকাদ্বয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দীপাবলির দিন গোপনে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বাগদান সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কবীর খান ও মিনি মাথুরের বাড়িতে। ‘নিউ ইয়র্ক’, ‘ফ্যানটম’ ও ‘এক থা টাইগার’ সিনেমায় কবীর খানের সঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা।
বিশেষ একটি সূত্র বলছে, পাপারাজ্জিদের ফাঁকি দিতে আলাদা গাড়িতে করে অনুষ্ঠানে যান ভিকি ও ক্যাটরিনা। ভিকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভাই সানি কৌশল ও মা–বাবা এবং ক্যাটরিনার পক্ষ থেকে বোন ইসাবেলা আর মা সুজান ছিলেন। তবে এটাই প্রথম না, এর আগে অগাস্ট মাসেও তাদের বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করে ক্যাটরিনার পক্ষ থেকে জানানো হয়, খবরটি ভুল।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে প্রেম করেছেন। সে সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফোন বুথ’ সিনেমা। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা। পাশাপাশি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’র শুটিং করেছেন এই অভিনেত্রী। আর অক্টোবরে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের সিনেমা 'সরদার উধাম'।
এদিকে, এতো তথ্য প্রকাশ হওয়ার পরও ক্যাটরিনা জানান, এসব খবর নাকি মিথ্যে, গুঞ্জন। এর আগে গেল আগস্টে তাদের বাগদানের খবরও সামনে আসে। তবে সেটিকেও গুজব বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তবে ভক্তদের ধারণা- যা রটে, তার কিছুটা হলেও বটে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাট আর ভিকি, নেট দুনিয়া এ মুহূর্তে এটা নিয়েই সরব।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051