চীনের পরম বন্ধু রাষ্ট্র পাকিস্তান গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর কায়রোতে পাকিস্তান দূতাবাসে বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা সিদ্রাহ হক তাইওয়ান ট্রেড সেন্টারের ডিরেক্টর মাইকেল ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তাদের বানিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ।
সিদ্রাহ বলেন, তাদের বৈঠকটি পাকিস্তান-তাইওয়ান বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এবং স্থানীয় ব্যবসায়ের বাজার সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে।
এছাড়া সিদ্রাহ হক মাইকেল ইয়ের সঙ্গে এক ছবিসহ ওই সাক্ষাৎকার প্রসঙ্গে একটি টুইট করেন। তবে তা চীনের ভয়ে মুছে ফেলা হয়।
ওই টুইট বার্তায় সিদ্রাহ হক মাইকেল ইয়েকে একজন অভিজ্ঞ বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি টুইটে আরো লিখেছেন, আমরা পাকিস্তান-তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক, কায়রোতে আমাদের শেয়ারকৃত বাণিজ্যিক অভিজ্ঞতা এবং স্থানীয় বাজারে যেসব পণ্যের বেশি চাহিদা এসব বিষয়ে কথা বলেছি।
তাইওয়ানের ওপর কোন নিয়ন্ত্রণ নেই চীনের। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051