জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মোস্তাফিজুর রহমান।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক করা হয়েছে।
এছাড়া পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051