দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টাখেত থেকে রিপা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই কানে হেডফোন লাগানো ছিল এবং পাশে দুইটি বিষের বোতল পাওয়া যায়। বুধবার বিকালে উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের মকলেছুর রহমানের ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিপা উপজেলার মরিচা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. রুবেলের স্ত্রী এবং একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের মৃত আনারুল ইসলামের কন্যা।
সাতোর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল জলিল জানান, গত শবেবরাতের দিন মায়ের সঙ্গে দুলাভাই সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলামের বাসায় বেড়াতে আসেন রিপা। এরপর শনিবার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়।
বুধবার দুপুরে নিজ ভুট্টাখেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসর উদ্দিনের ছেলে মকলেছুর রহমান ড্রেনের পাশে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, রিপার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেডফোনসহ বুকের ভিতর হতে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, রিপা মানসিক রোগী ছিলেন। নিখোঁজ হওয়ার আগে পরিবারের কাছে প্রায়ই আত্মহত্যার কথা বলতেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051