মৌলভীবাজারের কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রাম থেকে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তারের বিয়ে হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সঙ্গে। আজ সন্ধ্যায় প্রতিবেশীরা তার ঘরে গেলে বিউটির ঝুলন্ত লাশ দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ, আত্মহত্যা নয়, বিউটির মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
কমলগঞ্জ থানার এসআই কামরুল হাসান বলেন, রাতেই ঘটনাস্থল থেকে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051