গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধর্ষণের শিকার ওই নারী কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩৫) ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই গৃহবধু কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, গত বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051