গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে আলিফা বেগম (২৫) নামের এক গৃহবধু। বৃহস্পতিবার(১৯ মে) রাতে নীলফামারীর ডোমারে উপজেলার পূর্ব চিকনমাটি জোড়পাখুড়ি কমিশনার মহল্লার নিজ বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।
আলিফা বেগম উক্ত মহল্লার মাহাতাব হোসেনের মেয়ে ও নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ গ্রামের জনি ইসলামের স্ত্রী। তাদের তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। শুক্রবার(২০ মে) সকালে জেলার মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
পারিবারিক সুত্র মতে, আলিফা বেগম তার স্বামী সহ ঢাকায় বসবাস করতো। হঠাৎ করে তার মানষিক রোগ ধরা পড়ে। ঢাকায় চিকিৎসা চলছিল তার। এর মধ্যে নিহতের ভাই আব্দুস সালাম ঢাকা থেকে তাকে ডোমারের বাড়িতে নিয়ে আসেন।
ডোমার থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051