সিলেটের ওসমানীনগরে নিজ ঘর থেকে স্কুলশিক্ষকের গলাকাটা এবং গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে ওসমানীনগর থানা স্কুলশিক্ষক তপতী রানী দে (৬০) এবং গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে বাথরুমের জানালা দিয়ে গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে থানায় খবর দেন তারা।
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা তপতী রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ডা. বিজয় ভূষণ দের স্ত্রী। শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশীরা গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপপরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানী দের গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তপতী রানী দের স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়াইরগাঁও গ্রামের বাড়িতে থাকতেন। ঘটনার সময় তপতী রানীর ছেলে চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051