রাজধানীর তোপখানা রোডে ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক আইনজীবী নাহিদ ও তাঁর স্বামী তানভির আহসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এ আদেশ দেন।
শাহবাগ থানার নন-জিআর শাখার নিবন্ধন কর্মকর্তা ফুয়াদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুয়াদ উদ্দিন আরও বলেন, আজ শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে অভাবের তাড়নায় তার দরিদ্র বাবা-মা রাজধানীর তোপখানা রোডে একটি বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছেন। সেখানে সে নয় মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মিলে মারধর করেন। সুইটির চোখের নিচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম রয়েছে। তার পশ্চাৎদেশের উভয়পাশে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়, মেয়েটির শরীরে নির্যাতনের আঘাতের চিহ্নসহ কিছু ছবি গত শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার আকুতি জানান এক প্রতিবেশী। বিষয়টি পুলিশের নজরে আসলে তাদের শনিবার রাতে আটক করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051