রাজধানীর তোপখানা রোডে ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আইনজীবী নাহিদ ও তাঁর স্বামী তানভির আহসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন গৃহকর্মীর বাবা শহিদ মিয়া। মামলা নম্বর ৪ (৭) ২১। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান।
মামলার নথি থেকে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে অভাবের তাড়নায় তার দরিদ্র বাবা-মা রাজধানীর তোপখানা রোডে একটি বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছেন। সেখানে সে নয় মাস ধরে কাজ করছিল। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মিলে মারধর করেন। গৃহকর্মীর চোখের নিচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম রয়েছে। তার পশ্চাৎদেশের উভয়পাশে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়, মেয়েটির শরীরে নির্যাতনের আঘাতের চিহ্নসহ কিছু ছবি গত শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার আকুতি জানান এক প্রতিবেশী। বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার রাতে তাদের আটক করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051