গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে মঙ্গলবার রাতে লিটন মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জালাল উদ্দিনের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালাল উদ্দিন জানান, মঙ্গলবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত আমার বাড়িতে এসে লিটন মিয়াকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়া এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর আগে ১ জানুয়ারি রাতে আমার বসতঘরে আগুন দিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। পরিবারের লোকজনদের আগুনে পুড়িয়ে মারতে ব্যর্থ হয়ে এখন আমার ছেলের ওপর গুলি করেছে তারা।
ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলি নয়, ককটেল নিক্ষেপ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051