রাজধানীর গুলিস্তানে বাসচাপায় পারভীন বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
আজ দুপুরে বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। কখন আর কিভাবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হয়ে বলতে হবে।’
এসআই মাইনুদ্দিন বলেন, ‘আমি দুপুর দেড়টার দিকে খবর পেয়েছি ঢামেক থেকে। পরে লাশটি মর্গে নিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমি প্রাথমিকভাবে শুনেছি বাসের চাপায় পারভীন নিহত হয়েছে।’ তবে তিনি এ ঘটনায় বাস জব্দ কিংবা দায়ীদের কেউ আটক রয়েছে কিনা তা জানাতে পারেননি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051