1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুলিস্তানে দুই বাসের চাপায় পথচারী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৯:৫৮ am

রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট চত্বরে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। বর্তমানে পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন বলেন, রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ