পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।
এ সময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও বিএসএফ সদস্যরা জানান, দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এতে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীদের মধ্যে সৌহাদ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বেড়ে যায়। এজন্যই হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051