গুরুতর অসুস্থ শিশু সাহিত্যিক আলী ইমাম। বর্তমানে তিনি ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শনিবার আলী ইমামের সচিব তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার তাকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে।
তৌহিদুল ইসলাম বলেন, উনাকে আইসিইউতে রাখা হয়েছে। ৮ লিটার করে অক্সিজেন পাচ্ছেন। তবে ভেন্টিলেশন লাগছে না।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051