সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে 'আমরা বিএনপি পরিবার' নামে সেল গঠন করছে দলটি। শুক্রবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেলটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমরা বিএনপি পরিবারে অন্য যারা থাকছেন তারা হলেন- সাংবাদিক আতিকুর রহমান রুমন (আহ্বায়ক), কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন (সদস্য সচিব), নাজমুল হাসান (সদস্য), মাসুদ রানা লিটন (সদস্য), মো. মুসতাকিম বিল্লাহ (সদস্য), ফরহাদ আলী সজিব (সদস্য), শাকিল আহমেদ (সদস্য), মো. রুবেল আমিন (সদস্য), মো. শাহাদত হোসেন (সদস্য)।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051