প্রেমে পড়েছেন শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার! সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলে কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন। বিপরীত দিকে থাকা ব্যক্তিটি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিল। বর্তমানে গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে দুবাইয়ে। তাকে নিয়েই সম্প্রতি একটি পোস্ট করেছেন শচীনকন্যা। আর এরপরই দু’য়ে দু’য়ে চার করতে দেরি করেননি নেটিজেনরা।
বুধবার চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কেকেআর। প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যার সঙ্গে আবার জড়িত খোদ শচীন টেন্ডুলকার। এদিন সারা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুভমানের ফিল্ডিং করার ছবি পোস্ট করেন। সেই সঙ্গে একটি ‘হার্ট ইমোজি’ও দেন। আর এরপরই শুরু হয়ে যায় গুঞ্জন।
ওই ক্লিপটিতে দেখা যায়, কেকেআর’র খেলোয়াড় শুভমান গিল মুম্বাইয়ের সূর্যকুমার যাদবের একটি শট আটকানোর জন্য ডাইভ মারছেন। ফিল্ডিংয়ে তার এই চেষ্টার ক্লিপটিই সারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে। সম্প্রতি শুভমান এবং সারা একই ক্যাপশনের সঙ্গে নিজের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছিলেন। প্রথমে সারা ‘আই স্পাই’ ক্যাপশন দিয়ে নিজে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, এর কিছুক্ষণ পরই শুভমানও ওই একই ক্যাপশন আর ইমোজির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সারা প্রশংসা করলেও ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হন শুভমান। করেন ১১ বলে মাত্র ৭ রান। তার দলও হেরে যায় ম্যাচ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051