বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া প্রভাবের প্রতিবাদ করে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেইলঅনলাইন সংবাদপত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান দ্য ডেইলি মেইল।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপন সংক্রান্ত টুল নিয়ন্ত্রণ করে গুগল তাদের আধিপত্য বিস্তার করছে অনলাইন জগতে।
প্রকাশকেরা সাইটের কোথায় বিজ্ঞাপন দেখাতে চান, সে বিষয়েও গুগল হস্তক্ষেপ করছে বলে অভিযোগ সংবাদমাধ্যমটির।
ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ ওয়েবসাইট মেইল অনলাইন। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিমাসে ৭৫ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী এই ওয়েবসাইট ভিজিট করেন।
ডেইলি মেইলের ও মেইল অনলাইনের উদ্বেগ মূলত শুরু হয় এ বছর ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ বিষয়ক সংবাদ অনুসন্ধানের ফলাফল থেকে।
এসময় সার্চ রেজাল্টে মেইল অনলাইনের অনেক সংবাদ নিচের দিকে দেখানো হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
ডেইলি মেইলের সম্পাদক এমেরিটাস পিটার রাইট বিবিসির টুডে প্রোগ্রামকে বলেছেন, ‘সার্চ ইঞ্জিনের এ ধরণের পদক্ষেপ প্রতিযোগিতা বিরোধী। আমরা মনে করি গুগলের সাথে বোঝাপড়া করার সময় এসেছে।’
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান গুগলের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘ডেইলি মেইলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো বিজ্ঞাপনের ওয়েবসাইট গুগল অনুসন্ধানে কীভাবে আসে সে বিষয়ে আমাদের বিজ্ঞাপন প্রযুক্তি সরঞ্জামগুলো ব্যবহারের কোনও পক্ষপাত নেই।’
‘বরং অ্যামাজন, ভেরিজনসহ কয়েক ডজন বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থাকে নিজেদের বিজ্ঞাপনের স্পেস বিক্রয় এবং পরিচালনায় ব্যবহার করে ডেইলি মেইল। আমরা ডেইলি মেইলের এমন অভিযোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।’
গুগল-ফেইসবুকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বেশ পুরোনো। বিজ্ঞাপনদাতাদের থেকে তারা বেশি অর্থ নিয়ে প্রকাশকদের তুলনামূলক কম দেয় বলেও অভিযোগ আছে। কয়েকটি দেশে ফেইসবুক-গুগলকে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে এসব কারণে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051