রাজধানীর ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ময়লার গড়িচালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়িচালক মোরশেদকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ময়লার গাড়িচালক মোরশেদকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051