বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেন বাসায় করোনার টিকা দেওয়া হয় সে দাবি তোলা হয়েছিল দলের নেতাদের পক্ষ থেকে। কিন্তু পরে তিনি করোনাভাইরাসের টিকা নিতে যান মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। টিকা নিয়েছেন গাড়িতে বসেই।
সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিকাল ৪টার দিকে খালেদা জিয়া টিকা নেন। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান।
এসময় অসুস্থতার কারণে খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। চিকিৎসকদের পরামর্শে গাড়িতেই তাকে টিকা দেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এই হাসপাতালে মডার্নার টিকা পাওয়ার যাচ্ছে। ম্যাডামকে সেই টিকাই দেওয়া হয়েছে।
এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051