ভোলার চরফ্যাশনের মিয়াজানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আইমান জুবায়ের (৩৫) চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হয়েছেন।
আইমান জুবায়েরের পিতা প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আজ ১৬ জুলাই সকালে জানান, আইমান জুবায়ের দীর্ঘ দিন ধরে ঢাকায় সাংবাদিকতার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। সে গত ১১ জুলাই গার্মেন্টস ব্যবসার কাজে ঢাকা থেকে কক্সবাজার যায়। কক্সবাজারে কাজ সেরে ১৩ জুলাই চট্টগ্রাম আসলে দুপুর ১২ টার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তার ব্যক্তিগত সব ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তার পরিবারের দাবি সে অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে 01716735985 নম্বরের ফোন করে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051