1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গার্মেন্টস পণ্য চুরির অভিযোগ, গ্রেপ্তার ৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩ ২:৫০ am

গার্মেন্টস পণ্য চুরির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জুন) সন্ধ্যায় মিরপুর মডেল থানার ২নং সেকশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তার সাতজন হলেন- মো. রায়হান হোসেন (১৯), মো. ইসাহাক (৫২), মো. জসিম উদ্দিন (২৭), মো. কামরুজ্জামান (৩৬), মো. আশিকুল আনান (৪৭), মো. ফারুক হোসেন (৪০) ও মো. নুর উদ্দিন ওরফে নুরু (৫০)।

ওসি জানান, এদের মধ্যে প্রথম পাঁচজন মিরপুরে প্রিয়ন্তী এ্যাপারেলস নামক একটি গার্মেন্টসে দীর্ঘদিন ধরে চাকরি করেন। কেউ কেউ ১২ বছর ধরেও এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিষ্ঠানের মালিক শিল্পী প্রবাসে থাকেন। তার প্রবাসে থাকার সুযোগ নিয়ে উক্ত কর্মচারীরা কাপড় চুরি করে বাইরে বিক্রি করেন।

আর তাদের এই কাজে সহযোগিতা করেন রিকশাচালক ফারুক ও কাপড় ব্যবসায়ী নুরু।
ফারুক চুরি করা কাপড় রিকশায় করে নুরুর দোকানে দিয়ে আসে। গত কয়েক বছর ধরেই তারা এই কাজ করে আসছিলেন। এভাবে তারা প্রায় দুই কোটি টাকার কাপড় চুরি করেন।

সম্প্রতি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষায় কাপড়ের ঘাটতি দেখা দিলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা উদঘাটিত হয়। পরে পুলিশের কাছে অভিযোগ করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষাধিক টাকা মূল্যের ২০০ কেজি নিট ফেব্রিক্স উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ