নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (৩৩) কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে বিনোদন কেন্দ্র শাইরা গার্ডেনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ওমান প্রবাসী তরুণ হৃদয় মিয়ার (৩২) বিরুদ্ধে।
এ ব্যাপারে গত সোমবার হৃদয় মিয়াসহ তার ভাই সুমন মিয়া ও মা আমিনা বেগমকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন ওই তরুণী। মামলার পর পুলিশ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডিগ্রিরচর এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হৃদয় মিয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
তরুণী জানান, হৃদয় ওমানে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে পরিচয় ঘটে। এরপর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ জানুয়ারি হৃদয় বাংলাদেশে চলে আসে এবং তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। গত ৩১ মে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজী অফিসের কথা বলে হৃদয় তাকে বন্দরের মদনপুরের শাইরা গার্ডেন রিসোর্টে নিয়ে যায়। সেখানে একটি রুম ভাড়া করে কাজী (নিকাহ রেজিস্ট্রার) আসছে বলে কথা দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অসম্মতি জানায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের শিকার তরুণী ৩ জনকে আসামি করে মামলা করেছেন। হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051