ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে যানজট ও দুর্ভোগ এড়াতে আজ রবিবার সকাল থেকে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে।
সকালে তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে এই বিশেষ ট্রেন চালু হয়। সকাল-বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এড়াতে অর্ধেক সিট খালি রেখে ট্রেনগুলো চলবে।
আজ প্রথম দিন ঢাকার উদ্দেশে চালু করায় খুশি যাত্রীরা। তবে টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
তুরাগ, টাঙ্গাইল কমিউটার ও ডেমু ট্রেন চালুর উদ্বোধন উপলক্ষে সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে গাজীপুর প্যাসেঞ্জারর্স কমিউিনিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আরিফ, গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, গাজীপুর প্যাসেঞ্জারর্স কমিউিনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তুরাগ ট্রেনের মাসিক টিকিট চালু, ট্রেনের বগির সংখ্যা বাড়ানো, গাজীপুরে বরাদ্দ টিকিকের সংখ্যা বাড়ানো, সব ট্রেন গাজীপুরে থামার, রেলওয়ে জংশনের পরিবেশ উন্নত করার দাবি জানান।
ট্রেন চালু প্রসঙ্গে গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, আজ সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে তুরাগ ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যায়। এটি আবার ঢাকা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায়। আর কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৪৫ মিনিটে।
রাজধানী ঢাকার পাশে গাজীপুর এবং উত্তরাঞ্চলসহ ৩৭টি জেলার যাত্রীদের ঢাকা প্রবেশের সময় চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটে পড়তে হয়। এ অংশে বিআরটি প্রকল্পের উন্নয়নকাজ চলমান থাকায় আধা ঘণ্টার পথ অনেক সময় ৫-৬ ঘণ্টা লেগে যায়।
অব্যাহত যানজটের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এ তিনটি ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয় হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051